০
একটা কৌতূহল
আঁকাবাঁকা পথ
বিদেশি জাতের নারকেল গাছ দাঁড়িয়ে আছে ধানক্ষেতের পাশে।
মরা খালে স্রোত বাড়ে বর্ষায়
অনেককিছুই চক্রাকার ঘটে
ফিরে আসে বারবার
কেবল আমাদের যে শৈশব
গেছে পশ্চিমের পথ ধরে
তা আর ফিরেনি।