হুযাইফা মুহাম্মাদ এমন এক লেখক, যিনি শব্দের ভেতর দিয়ে খুঁজে বেড়ান জীবনের গভীর সত্য ও আত্মার নীরব সুর। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণামূলক লেখায় তার উপস্থিতি পাঠককে ভাবতে শেখায়। ২০১৫ সালে হিফজ সম্পন্ন করার পর থেকে কুরআনের ভাষা ও ভাব নিয়ে তার অনুরাগ বেড়ে উঠেছে নিবিড় গবেষণায়, যা প্রতিফলিত হয় তার সাহিত্যকর্মে। বর্তমানে তিনি একটি আরবি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর আরবি সাহিত্যে অধ্যয়ন করছেন। নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়, যেখানে মিশে থাকে বাস্তবতা, আত্মঅনুসন্ধান ও শৈল্পিক সংবেদন। “কাব্যের অন্তরালে” তার প্রকাশিতব্য কাব্যগ্রন্থ—যেখানে কবিতা হয়ে উঠেছে জীবনের অন্তর্লীন অনুভবের প্রতিধ্বনি।
(১) নারীর নাকি নিজস্ব কোন ঘর হয় না। বাড়ি হয়না। যা হয়, তা হচ্ছে বাপের বাড়ি। অতঃপর স্বামীর বাড়ি। এই দুই বাড়ি, এই দুইঘর ব্যতীত নারীর কোন ঘর নেই। এমনটাই …